html

Showing posts with label জয়শ্রী রায়. Show all posts
Showing posts with label জয়শ্রী রায়. Show all posts

Saturday, 28 July 2018

জয়শ্রী রায়

শহর নামা

জয়শ্রী  রায়


দ্বারকার ফ্লাইওভারে সন্ধ্যা নেমেছিল.
পলিউশনে মেতেছিল তপ্ত হাওয়া .
এ সন্ধ্যার  মুঠোয় আছে কিছু সেলোফোন,
এস এ মেস এর দুরন্ত চক্র ।

ট্রাফিক সিগনালের চোখাচোখি
চোখের ইশারায় নতকীর চোক ঢুলুঢুলু.
ঝা চকচকে শপিং মলে চলতি স্মার্ট যুবক যুবতীর
যেন রাতচরা এক আনন্দলহরী ।


রাতের পোশাকে রাতের রোজগারে 
চলে যে নিত্য কান্না
মলিন শরীর ঢাকে মৃত্যুদাগ
সেখানে প্রতিদিন কান্নায় ভরা সন্ধ্যা নামে
অনাদরে বাজপাখী ডানা ঝাপটায় ।


Facebook Comments